লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

ভোটারদের টাকা দেওয়ার সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬ | ১২:৩২ দুপুর ১৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

রাজনীতি
জাতীয় নির্বাচন ভোটারদের টাকা দেওয়ার সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় স্থানীয় জনতার তোপের মুখে পড়েছেন এক জামায়াত নেতা। অভিযুক্ত ওই নেতার নাম কাজী নূরুল ইসলাম। তিনি ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা হিসেবে পরিচিত।


ঘটনার সময় কাজী নূরুল ইসলামের সাথে উপজেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের নিয়ে ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার সময় স্থানীয়রা তাদের ঘিরে ধরেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ ভোটারদের হাতে এক হাজার টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট কেনার লক্ষ্যেই জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের মাঝে এই টাকা বিতরণ করছিলেন। হাতেনাতে টাকা বিতরণের বিষয়টি দেখে ফেলায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাদের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়।


এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে টাকা বিতরণের অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনি কি

ট্যাগসমূহ: #জাতীয় নির্বাচন

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।