আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের সোহেল রানা রাব্বিকে চাপাতি ও লোহার চেইনসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মোবাইল ক্রয়ের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে সোহেল রানা রাব্বি চাপাতি নিয়ে সোহাগ নামের এক যুবককে মারতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানা গেছে, কালিদাসপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে সোহেল রানা রাব্বি (২০) এর সঙ্গে পাশ্ববর্তী বলরামপুর গ্রামের সামসুল হকের ছেলে সোহাগ হোসেনের মোবাইল ক্রয়ের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে সোহেল রানা রাব্বি তার বাড়ি থেকে একটি চাপাতি ও লোহার চেইন নিয়ে বলরামপুর গ্রামে গিয়ে সোহাগকে হুমকি-ধামকি দিতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বলরামপুর গ্রামের লোকজন তাকে অস্ত্রসহ আটক করে পাইকপাড়া পুলিশ ক্যাম্পে সংবাদ দেয়। খবর পেয়ে পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই আব্দুল মতিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেল রানা রাব্বিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেল রানা রাব্বির বিরুদ্ধে ইতোপূর্বেও একটি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান
৮ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে