আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
ভ্রাম্যমান আদালত আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা শহরের মুরগি বাজার, মাছ বাজার, ফল বাজার ও কাঁচা বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙানো আছে কিনা, পণ্যের ওজন সঠিক আছে কিনা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা এসব বিষয় সরেজমিনে তদারকি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে গত বুধবার আলমডাঙ্গা শহরের মাছ বাজারে ড্রেনের উপর বসে মাছ ও মুরগি বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে বৃহস্পতিবার একই অপরাধে মাছ বাজারের ব্যবসায়ী শীতল আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সুজন আলীকে ৫ হাজার টাকা, রুহুল আলীকে ৫ হাজার টাকা এবং মুরগি বাজারে ড্রেনের উপর মুরগির খাঁচা রেখে বিক্রির দায়ে ইমন আলীকে ২ হাজার টাকা ও রাজু আহমেদকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে সবাই অর্থদন্ড দিয়ে মুক্ত হয়।
এসময় ব্যবসায়ীদের সতর্ক করে ম্যাজিস্ট্রেট বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি ভোক্তাদের যেন কোনোভাবে হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে কেউ যেন অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানের আগে বাজার মনিটরিং হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার তদারকি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা
৭ ঘন্টা আগে