আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
ভ্রাম্যমান আদালত আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
আলমডাঙ্গার শহরসহ উপজেলার বিভিন্ন গ্রামের মাদকের দুর্গে এবার কঠোরভাবে হানা দিতে শুরু করেছে উপজেলা প্রশাসন। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাহেবপুর গ্রামের মাদক ব্যবসায়ী হুসাইনকে আটক করা হয়।
একই দিন বিকেলে আলমডাঙ্গা শহরের মীর এলপিজি নিকট থেকে তিন মাদক সেবককে আটক করে। বৃহস্পতিবার সকালে ও বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবপুর ও আলমডাঙ্গা শহরের রেললাইনের ঢালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।
গোপন তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী আলমডাঙ্গা থানার এসআই ফাহিমকে সাথে নিয়ে আলমডাঙ্গা শহরের মীর এলপিজি পাম্পের নিকট অভিযান চালিয়ে ৩ মাদক সেবীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার রংপুর গ্রামের মজনুর ছেলে মুমিনুল ইসলামকে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১ শ টাকা অর্থদন্ড, পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মুরাদ আলীর ছেলে তুষার আলীকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড, কুমারী ইউনিয়নের কামালপুর বটতলার রফিকুল ইসলামের ছেলে হাসান আলীকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অপরদিকে সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শাহ জালাল খাঁন অভিযান পরিচালনা করে সাহেবপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী হুসাইনকে আটক করেন। তার নিকট থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা। ভ্রাম্যমাণ আদালত হুসাইনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী কঠোর ভাষায় বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। যারা মাদক ব্যবসা করে তারা দেশের শত্রু, যুবসমাজ ধ্বংসের প্রধান কারিগর। আলমডাঙ্গাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান আরও কঠোরভাবে চলবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায় জড়িত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা
৭ ঘন্টা আগে