লগইন
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:৪০ দুপুর ৫৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

রহমান মুকুল: দেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী নেতৃত্ব এক দিনে তৈরি হয় না। এর পেছনে থাকে দীর্ঘ সময়ের পরিশ্রম, শৃঙ্খলা এবং মানুষের আস্থা। সেই ধারাবাহিক পথচলায় একটি পরিচিত ও আস্থার নাম সহিদুল হক মোল্লা শিপলেন।


আলমডাঙ্গার মাটি থেকে উঠে এসে জাতীয় ব্যবসায়ী নেতৃত্বে জায়গা করে নেওয়া—এমন গল্প খুব বেশি দেখা যায় না। কিন্তু সেই বিরল গল্পের নাম সহিদুল হক মোল্লা শিপলেন।


আলমডাঙ্গা-চুয়াডাঙ্গায় জন্ম নেওয়া ও বেড়ে উঠা শিপলেন মোল্লা দীর্ঘ বছর রাজধানী ঢাকা-কেন্দ্রিক জীবন যাপন ও ব্যবসা পরিচালনা করে আসছেন। ঢাকায় প্রতিষ্ঠিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠান মোল্লা মেশিনারিজ এন্ড মটরস-র মাধ্যমে তিনি দেশের কৃষিযন্ত্র ব্যবসায় ধীরে ধীরে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন। সততা, আস্থা ও দায়িত্বশীলতার কারণে তিনি শুধু একজন সফল ব্যবসায়ীই নন, সংগঠনের ভেতরেও একজন গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত হয়েছেন। তিনি দেশের কৃষিযন্ত্র ব্যবসায় একটি দৃঢ় ও সম্মানজনক অবস্থান তৈরি করেছেন।


এই দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বামমা অডিটোরিয়ামে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁকে Bangladesh Agricultural Machinery Merchants Association (বামমা)-র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্ব দেওয়া মানে তাঁর ওপর সংগঠনের আস্থা ও বিশ্বাসের প্রকাশ।


শিপলেন মোল্লা আলমডাঙ্গার বন্ডবিল গ্রামের মোল্লা পরিবারের সন্তান। জন্মস্থান আলমডাঙ্গা হলেও তাঁর কাজ ও চিন্তা বরাবরই জাতীয় পরিসরে বিস্তৃত। সংগঠনের কাজে দীর্ঘদিন যুক্ত থেকে তিনি পরিচিত হয়েছেন একজন সংযত, ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী ব্যবসায়ী নেতা হিসেবে।


নেতৃত্বের প্রশ্নে তাঁর দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তিনি বিশ্বাস করেন, ব্যবসায়ীদের উন্নয়ন যা সম্ভব হয় সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে। সুশাসন টেকসই হয় তখনই, যখন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত থাকে। আর সব অ্যাসোসিয়েশন ও চেম্বারের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করলেই একটি সংগঠন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।


এই দায়িত্ব গ্রহণ শুধু একজন ব্যক্তির অর্জন নয়, আলমডাঙ্গা-চুয়াডাঙ্গার মানুষের জন্যও গর্বের বিষয়। 


দীর্ঘ বছর ধরে দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি আলমডাঙ্গাকে জাতীয় পর্যায়ে পরিচিত করেছেন। ব্যবসার পাশাপাশি সংগঠনের কাজেও তাঁর ভূমিকা ছিল নিয়মিত ও দৃশ্যমান। সেই ধারাবাহিকতার ফল হিসেবেই আজ তিনি বামমার নেতৃত্বে।


শিপলেনের এই সাফল্য এটা প্রমাণ করে যে — জন্ম আলমডাঙ্গা-চুয়াডাঙ্গার মফস্বলে হলেও যোগ্যতা, অধ্যবসায় আর সততা মানুষকে জাতীয় নেতৃত্বে পৌঁছে দিতে পারে।

গ্রাম থেকেই তৈরি হতে পারে জাতীয় নেতৃত্ব, যদি থাকে ধৈর্য, নৈতিকতা আর দীর্ঘ পথ হাঁটার মানসিকতা।


সহিদুল হক মোল্লা শিপলেনের এই সাফল্যে শুভকামনা জানিয়েছেন সহকর্মী ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীমহল। তাঁদের আস্থা, সমর্থন ও দু'আ-ই হোক তাঁর আগামী দিনের পথচলার প্রধান শক্তি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।