আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড, হেলমেটবিহীন চালকদের জরিমানা
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদক সেবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ যুবককে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় এক স্কুল ছাত্রকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার খুদিয়াখালী আশ্রায়ন প্রকল্প এবং আলমডাঙ্গা শহরের বধ্যভূমি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার গোপন সংবাদের ভিত্তিতে খুদিয়াখালী আশ্রায়ন প্রকল্পে অভিযান চালিয়ে আশ্রায়ন প্রকল্পের সাবান আলীর ছেলে শিপন(২৫)কে মাদক দ্রব্য ট্যাপেনডল ট্যাপলেট সেবনকালে আটক করে।
মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে আলমডাঙ্গা বধ্য ভূমিকে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী অভিযান চালায়।
অভিযানে হেলমেট বিহীহিন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ যুবককে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৪ যুবককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে এক স্কুল ছাত্রকে আটক করা হলেও বয়স বিবেচনায় তাকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
১ দিন আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
১ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
১ দিন আগে