লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৯:৩৫ রাত ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

কৃষি চুয়াডাঙ্গা
আগুন আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আলমডাঙ্গায় পান চাষিদের ঘামঝরা পরিশ্রম ও জীবিকার ওপর যেন ভয়াবহ আঘাত এসেছে। উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধারণা এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বকসিপুর গ্রামের মাঠে।


আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বকসিপুর ৫ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নানের দুইটি পান বোরজ এবং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি রূপচান আলীর একটি পান বোরজ।


স্থানীয় সূত্রে জানা গেছে, বকসিপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাতাব আরীর ছেলে আব্দুল হান্নান স্কুল মাঠ সংলগ্ন এলাকায় পাশাপাশি দুই জায়গায় প্রায় ১৭ কাটা পান বোরজ করেছেন। বোরজে পান ভর্তি ছিল এবং ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছিল। বর্তমানে বাজারে প্রতি পণ পান বিক্রি হচ্ছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। একই মাঠে কিছুটা দূরে মৃত আরসেদ আরীর ছেলে রূপচান আলীরও পান বোরজ রয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে একই সময় তিনটি স্থানে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে মাঠে ডেকে নেয়। দ্রুত ছুটে এসে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ক্ষতি হয়ে যায়। আগুন নেভানোর আগেই আব্দুল হান্নানের দুইটি বোরজের প্রায় ৫ কাটা পান এবং রূপচান আলীর প্রায় ১ কাটা পান আগুনের তাপে পুড়ে নষ্ট হয়ে গেছে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। তার আগেই গ্রামবাসী আগুন নিভিয়ে ফেলে।


গ্রামের কৃষক বাবলু বলেন, শান্ত গ্রামকে অশান্ত করার জন্য কেউ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। একসাথে তিন জায়গায় আগুন লাগা কখনোই স্বাভাবিক নয়। হিংসা করে জেনে শুনেই এই আগুন দেওয়া হয়েছে।


পান চাষি আব্দুল হান্নান বলেন, স্কুলের পিছনের মাঠে দুই জায়গায় আমার ১৭ কাটা পান বোরজ আছে। মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ একজন ফোন করে জানায় আমার বোরজে আগুন জ্বলছে। আমরা দৌড়ে এসে দেখি আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুইটি বোরজে প্রায় ৫ কাটা পান নষ্ট হয়েছে। বর্তমান বাজারমূল্যে ক্ষতি প্রায় ১ লাখ টাকা। টের না পেলে সব শেষ হয়ে যেত। প্রতিহিংসার বশবর্তী হয়ে কেউ এই ঘটনা ঘটিয়েছে।


আরেক পান চাষি রূপচান আলী বলেন, সন্ধ্যার পর আগুন লাগার খবর পেয়ে দ্রুত মাঠে ছুটে যাই। গ্রামের লোকজন দ্রুত আগুন নেভাতে পারায় বড় ক্ষতি হয়নি। তবে প্রায় ১ কাটা পান নষ্ট হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলতে পারছি না।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল বলেন, বকসিপুর মাঠে একই সময় তিনটি পান বোরজে আগুন লাগার বিষয়টি শুনেছি। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একযোগে তিন স্থানে আগুন লাগার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতা ও নাশকতার আশঙ্কা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৫ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৫ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।