আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শহীদ দিবস আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড. মহবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, সেক্রেটারি রেবা রানী সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, পল্লী বিদ্যুৎয়ের এজিএম কুমার আবির শুভ, ওজোপাডিকোর সহকারি প্রকৌশলী আবু তৈয়ব, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, ইউপিইটিসি ইন্সট্রাক্টর খাইরুল ইসলাম, জেহালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসাব হাবীব, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ।
সভায় শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, শহিদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এসময় সভায় একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করা হয়।
অভিযোগে বলা হয়, ব্রাইট মডেল স্কুলের মালিক জাকারিয়া হিরো দীর্ঘদিন ধরে শহিদ মিনার মাঠের জমি দখল করে সেখানে নিজের বহুতল ভবনের পায়খানার সেফটি ট্যাংক নির্মাণ করেছেন। শুধু মাঠের উপর নয়, শহিদ মিনার স্থাপনার তলদেশে মাটির নিচেও এসব ট্যাংক নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বিষয়টি নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং শহিদ মিনারের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
৭ ঘন্টা আগে