লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৯:৪৬ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলমডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা শহরের মুরগি বাজার, মাছ বাজার, ফল বাজার ও কাঁচা বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙানো আছে কিনা, পণ্যের ওজন ঠিক আছে কিনা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে কিনা এসব বিষয় সরেজমিনে তদারকি করা হয়।

অভিযানে আলমডাঙ্গা শহরের মাছ বাজারে ড্রেনের উপর বসে মাছ ও মুরগি বিক্রয় করার অপরাধে সতর্কতা মুলকভাবে ৫ ব্যবসায়ীকে ২ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ব্যবসায়ীদের সতর্ক করে ম্যাজিস্ট্রেট বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি ভোক্তাদের যেন কোনোভাবে হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে কেউ যেন অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যদি সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করেন কিংবা ভোক্তা অধিকার লঙ্ঘন করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানের আগে বাজার মনিটরিং হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার তদারকি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

১ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।