পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে চারতলার মোড় ঘুরে আলিফ উদ্দিন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ, ধর্মীয় আবহ ও সচেতনতামূলক বার্তায় পুরো শহরে সৃষ্টি হয় বিশেষ অনুরণন। র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।
র্যালিতে বিভিন্ন সচেতনতামূলক সেøাগানে মুখরিত হয় পুরো এলাকা। এর মধ্যে ছিল রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখুন।
র্যালি শেষে উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু।
এসময় তিনি বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সকলকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিয়ষক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাউয়ুম উদ্দিন হিরোক, পৌর জামায়াতের আমীর মাহের আলী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেহেদি হাসান আলহাজ¦, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাহিদ সাহিনসহ উপজেলা ও পৌর জামায়াতের দায়িত্বশীলবৃন্দ হাজারও মানুষ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকদের প্রত্যাশা, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানের প্রকৃত শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়ক হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
৭ ঘন্টা আগে