লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪২ দুপুর ১১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

মুর্শিদ কলিন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ভ্যান থামিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনতাই ও চালক ফারুক হোসেন (৪৫) নিখোঁজের ঘটনায় মঙ্গলবার দিনভর 'লাশ উদ্ধার' এর গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশি তল্লাশিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চালকের কোনো হদিস মেলেনি।

মঙ্গলবার সকালে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর মাঠে নিখোঁজ চালক ফারুকের লাশ পাওয়া গেছে—এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে পুলিশের একাধিক টিম ওই এলাকার আশপাশের ঝোপঝাড় ও মাঠের ভেতরে পুনরায় ব্যাপক তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় অনুসন্ধানের পর পুলিশ জানায়, লাশ উদ্ধারের বিষয়টি কেবলই গুজব ছিল।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর মাঠে এই রহস্যজনক ঘটনা ঘটে।

নিখোঁজ ফারুক হোসেন ‘বিজি কুকারিজ’-এর ১ লক্ষ ৩৭ হাজার টাকা আদায় করে আলমডাঙ্গার ডিলার পয়েন্টে ফিরছিলেন। পথে তাকে থামিয়ে টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ডেলিভারি ভ্যানটি পাওয়া গেলেও ফারুকের কোনো সন্ধান মেলেনি। তল্লাশিকালে মাঠের ভেতর থেকে ফারুকের ব্যবহৃত জ্যাকেট ও টাকার খালি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

ঘটনার ধরন নিয়ে পুলিশের মনে শুরু থেকেই সংশয় দেখা দিয়েছে। আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান,

"প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

সাধারণত ছিনতাই বা ডাকাতির ঘটনায় যে ধরনের আলামত বা চিহ্ন থাকে, এখানে তার সাথে মিল পাওয়া যাচ্ছে না। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।

এই ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত থাকলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চালক ফারুক হোসেনের কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে, ফারুকের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিখোঁজ ফারুক দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর গ্রামের শামসুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে আলমডাঙ্গার হারদী খালপাড়ার মৃত আরমানের জামাতা হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১ দিন আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১ দিন আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১ দিন আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

২ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।