লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৪:৩৯ দুপুর ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

বাংলাদেশ রাজনীতি
৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তারেক রহমানের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শপথ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি করমর্দন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মোট ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। নবগঠিত এই মন্ত্রিসভায় প্রবীণ ও নবীনের সমন্বয় দেখা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার মন্ত্রিসভায় ১৭ জন নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছেন।

সম্ভাব্য পূর্ণমন্ত্রীদের তালিকায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, আসাদুজ্জামান রিপন এবং আফরোজা আব্বাস (রিতা) প্রমুখ।

ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হলেও এবারই প্রথম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশাল আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হলো। অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি এই অনুষ্ঠানে অংশ নেন। ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এবং বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক যাত্রার সূচনা হলো। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তাঁর প্রাথমিক বার্তায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, আইনের শাসন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

১ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।