লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

রমজানে হবে ব্যাপক লোডশেডিং
বড় করে দেখুন
বার্তা সম্পাদক আপডেট: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৪:৫৮ সকাল ২০৪ বার পঠিত
ফন্ট সাইজ:

বাংলাদেশ ধর্ম
রমজানে হবে ব্যাপক লোডশেডিং

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা বকেয়া বিলের পাহাড় জমছে। ফার্নেস অয়েলভিত্তিক এসব বিদ্যুৎকেন্দ্রের বর্তমান পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। এই বকেয়া বিলের অন্তত ৬০ শতাংশ দ্রুত পরিশোধ করা না হলে আগামী গ্রীষ্ম ও রমজান মাসে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিংয়ের আশঙ্কা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিপ্পা) এই উদ্বেগের কথা জানায়।

সংবাদ সম্মেলনে বিপ্পার সাবেক সভাপতি ইমরান করিম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার দেশীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা বিল ৮ থেকে ১০ মাস পর্যন্ত বকেয়া রাখলেও বিদেশি কোম্পানিগুলোর বিল নিয়মিত পরিশোধ করছে। বিপুল পরিমাণ এই বকেয়া পড়ে থাকায় অনেক দেশীয় কোম্পানি এখন দেউলিয়া হওয়ার পথে। এর মধ্যে পিডিবি উল্টো পুরনো বিভিন্ন অজুহাতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না করার অভিযোগে কোম্পানিগুলোর ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার জরিমানা আরোপের উদ্যোগ নিয়েছে। সরকারের শেষ সময়ে এসে এমন পদক্ষেপকে দেশীয় শিল্পকে ধ্বংস করার শামিল বলে মন্তব্য করেন তিনি।

সংগঠনটির বর্তমান সভাপতি ডেভিড হাসনাত জানান, মাত্র এক বছর আগেও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া ছিল ৯ হাজার কোটি টাকা, যা এখন বেড়ে ১৪ হাজার কোটিতে ঠেকেছে। তিনি আক্ষেপ করে বলেন, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের রাজনৈতিক তকমা দিয়ে ভর্ৎসনা করা হয়; অথচ ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি বা সম্পৃক্ততার অভিযোগে তৎকালীন সরকার অনেক মালিককে গ্রেপ্তারও করেছিল। তিনি স্পষ্ট জানান, নতুন সরকারের আমলে বকেয়া বিল পরিশোধ করা না হলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা সম্ভব হবে না। ফলে ভবিষ্যতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে তার দায় যেন বিদ্যুৎ কোম্পানিগুলোর ওপর চাপানো না হয়, সেই সতর্কবার্তা দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।