লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা এবং পুরস্কার ও সার্টিফিকেট প্রদান
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৪:৫৫ সকাল ১২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

শিক্ষা
আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমির কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা এবং পুরস্কার ও সার্টিফিকেট প্রদান

এ বছর আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমি নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ৭৭ জন শিক্ষার্থী এ বছর এ প্রতিষ্ঠান থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। সকলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়। ৩৯ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকায় সেরা ২০-এ স্থান পেয়েছে ১৪ জন।

৩০ জানুয়ারি ২০২৬ খ্রি. শুক্রবার এ সকল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান এবং দুআ মাহফিলের আয়োজন করা হয়। কৃতি ছাত্রছাত্রীদের হাতে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ ও দারুস সুন্নাহ একাডেমির সৌজন্যে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ ইমাদুল হক। অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে শতভাগ উপস্থিতির জন্য শিক্ষক হাফেজ মাও. নাহিদ হাসান ও জুয়েল রানাকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ একাডেমির পরিচালক ফেরদৌস ওয়াহিদ, আশরাফুল আলম, মুহতামিম মাওলানা ইমদাদুল হক, আমীনুত তালীম হাফেজ মাওলানা নাহিদ হাসান, সোয়েব (টেম মোল্লা), মাওলানা আব্দুল্লাহ মুনশি, কবি কহন কুদ্দুস, প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, কৃতি ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। মাওলানা আকরাম হোসাইন সাইরাফির দুআর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমি নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কারিকুলামে পরিচিত। এ বোর্ডে ক্লাস থ্রিতে কেন্দ্রীয় সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় দেশব্যাপী ৩ হাজার ৯২টি কেন্দ্রে বোর্ডের আওতাধীন ১০ হাজার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ২৬ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দারুস সুন্নাহ একাডেমি এ বছর ষষ্ঠ বারের মতো বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বিগত বছরগুলোর ন্যায় এ বছরও ঈর্ষণীয় সাফল্য অর্জন করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১ দিন আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১ দিন আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১ দিন আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

২ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।