লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গা আটকপাটে অন্ত:সত্বা নারীসহ পথচারীদের ছিনতাই।। দ্রুত গ্রেফতারের আশ্বাস ওসির
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:০১ দুপুর ৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা আটকপাটে অন্ত:সত্বা নারীসহ পথচারীদের ছিনতাই।। দ্রুত গ্রেফতারের আশ্বাস ওসির

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামে গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার পথে দম্পতির সঙ্গে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে এবং দ্রুত জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন থানার ওসি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে কেদারনগর গ্রামের মিনহাজ উদ্দিন ও তার স্ত্রী ডালিয়া খাতুন তাদের প্রসববেদনায় আক্রান্ত মেয়ে সেতু খাতুনকে পাখিভ্যানে আলমডাঙ্গার আব্দুল হামিদ মেমোরিয়াল হাসপাতাল-এ নেওয়ার পথে এ ঘটনার শিকার হন।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক দেড়টার দিকে আটকপাট এলাকায় পৌঁছলে ৭/৮ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ভ্যানের গতিরোধ করে। তাদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ও রামদা ছিল। এ সময় মিনহাজ উদ্দিনের কাছ থেকে নগদ ৯ হাজার টাকা এবং গর্ভবতী সেতু খাতুনের কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ডালিয়া খাতুন জানান, অস্ত্রের মুখে প্রায় ৩০ মিনিট তাদের আটকে রাখা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে থাকা একটি প্রাইভেটকারের যাত্রীদেরও আটক করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। পরে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও গুরুতর। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। ইতোমধ্যে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, রাতে রোগী পরিবহনের সময় যাতে কেউ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে অতিরিক্ত নজর দেওয়া হবে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে পুলিশকে তথ্য দিতে অনুরোধ করছি।

ঘটনার পর থেকে এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেফতার ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে  আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা আটকপাটে অন্ত:সত্বা নারীসহ পথচারীদের ছিনতাই।। দ্রুত গ্রেফতারের আশ্বাস ওসির

আলমডাঙ্গা আটকপাটে অন্ত:সত্বা নারীসহ পথচারীদের ছিনতাই।। দ্রুত গ্রেফতারের আশ্বাস ওসির

১ ঘন্টা আগে
আমার পিতা মাওলানা আরশাদুল আলম (রাহ.) -মোহা ওয়ালিউর রহমান

আমার পিতা মাওলানা আরশাদুল আলম (রাহ.) -মোহা ওয়ালিউর রহমান

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১ দিন আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১ দিন আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১ দিন আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।