লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

কুষ্টিয়া
আমির হামজার সম্পদ দেড় কোটি টাকা: বছরে আয় সাড়ে ৮ লাখ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মো. আমির হামজার দেড় কোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, তার বার্ষিক আয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা।

হলফনামায় আমির হামজা তার পেশা হিসেবে কৃষি ও ব্যবসা উল্লেখ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা এম.টি.আই.এস (মাস্টার্স অব থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ)। তার ওপর নির্ভরশীল সদস্য হিসেবে স্ত্রী ও তিন কন্যার কথা উল্লেখ করেছেন তিনি।

হলফনামার তথ্যমতে, কৃষি খাত থেকে আমির হামজার বার্ষিক আয় ৫৫ হাজার টাকা। ব্যবসা ও পেশা থেকে বছরে তার আয় হয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তিনি ৫৪ হাজার ৯৬০ টাকা আয়কর দিয়েছেন। বর্তমানে তার হাতে নগদ ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা রয়েছে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা।

আমির হামজার ২৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি মোটরযান রয়েছে। তবে হলফনামায় গাড়ির মডেল বা বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ছাড়া তার কাছে ৬ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র রয়েছে।

স্থাবর সম্পদের মধ্যে তার ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা মূল্যের ০.৭৮৩১ একর কৃষিজমি রয়েছে। বসতবাড়ির মূল্য দেখানো হয়েছে ২০ লাখ টাকা এবং ০.৩৩ একর জমির ওপর নির্মিত একটি ভবনের মূল্য ৮৪ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা উল্লেখ করা হয়েছে।

আমির হামজার স্ত্রীর নামে নগদ ১ লাখ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্ত্রী ও তিন কন্যার নামে মোট ৫ লাখ ৫৪ হাজার ৬৩৬ টাকা জমা রয়েছে। এ ছাড়া উপহার হিসেবে পাওয়া ১০ ভরি স্বর্ণ (মূল্য ৬ লাখ টাকা) এবং ২ লাখ টাকা মূল্যের ১২ কাঠা কৃষিজমি রয়েছে তার স্ত্রীর নামে।

হলফনামায় আমির হামজা উল্লেখ করেছেন, ঢাকার দুটি থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল। তবে ওই দুই মামলা থেকেই তিনি অব্যাহতি পেয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।