লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬ | ১২:৪০ দুপুর ১৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনি প্রচারণায় আয়োজিত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা প্রশাসনের হস্তক্ষেপে ভেস্তে গেছে। আজ বুধবার দুপুরে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।


প্রচারণায় অংশ নিতে সকাল ১১টার পর থেকেই ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ মোটরসাইকেল নিয়ে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে একটি মোটরসাইকেল বহর নিয়ে তারা বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে সমবেত হন।


খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ নিয়ে সেখানে পৌঁছান। তিনি দ্রুত মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং অন্যথায় জরিমানার হুঁশিয়ারি দেন। প্রশাসনের এমন অনড় অবস্থানে নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে নেতা-কর্মীরা ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবারও জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেন।


এদিকে একই এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উদ্বোধন শেষে সেখানে উপস্থিত লোকজনের মাঝে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি বিতরণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ট্যাগসমূহ: #জাতীয় নির্বাচন

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।