লগইন
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬ | ০৮:২৫ সকাল ৫৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।


মিছিলটি মাগরিবের নামাজের পর আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে হাইরোড, চারতলার মোড় প্রদক্ষিণ করে আনন্দধাম হাউসপুর ব্রিজমোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।


সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।


বক্তারা আরও বলেন, আজকের মিছিল শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়। মিছিল শেষে এখান থেকে সবাই নিজ নিজ এলাকায় ফিরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইবেন। সাধারণ মানুষের দোরগোড়ায় জামায়াতের বার্তা পৌঁছে দিতে হবে।


নেতারা সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের দিন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো প্রকার উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে।


নির্বাচনী মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমীর মুসলিম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর জামায়াতের মাওলানা জুলফিকার আলীসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।