লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জানুয়ারী, ২০২৬ | ১০:৪১ দুপুর ১৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

কুষ্টিয়ার বাজারে সব ধরনের শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় গত এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি সবজির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে শহরের পৌর বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শীতের ভরা মৌসুমে স্থানীয় কৃষি জমিতে সবজির ফলন ভালো হওয়ায় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে বাজারে নতুন আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি, বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। কাঁচামরিচের দাম কমে এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।

সবচেয়ে কম দামে মিলছে বাঁধাকপি ও পেঁয়াজের ফুলকি, যা মাত্র ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া শিম ১৫ টাকা, লাউ ২০ টাকা, পুঁইশাক ১২ টাকা এবং নতুন পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। রসুনের দামও নাগালের মধ্যে, বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।

সবজির এমন নিম্নমুখী দামে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘গত সপ্তাহের তুলনায় আজ দাম অনেক কম। তবে এই স্বস্তি ধরে রাখতে বাজারে নিয়মিত সরকারি তদারকি প্রয়োজন।’

ব্যবসায়ীরা জানান, আড়তগুলোতে প্রচুর সবজি আসছে। পাইকারি বাজারে দাম কম থাকায় খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে। আমদানিতে বড় কোনো সংকট না থাকলে সামনে দাম আরও স্থিতিশীল থাকতে পারে বলে তারা আশা করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।