সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২৯ নভেম্বর | দেশজুড়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য মুহূর্ত
২৯ নভেম্বর সকালে রাঙামাটির মাউন্টেনিয়ারিং ভ্যালিতে দেখা যায় আকাশজুড়ে আলো–ছায়ার মনোরম খেলা। এই দৃশ্য যেন প্রকৃতিতে শীতের আগমনী বার্তা ঘোষণা করছে।
খুলনার বটিয়াঘাটা উপজেলার গোপালখালীতে ধুন্দল ফুলে মধু সংগ্রহ করতে ভিড় জমিয়েছে ভ্রমরের দল। ছবিটি তোলা হয় ২৯ নভেম্বর।
বগুড়ার সোনাতলার চর সরলিয়ায় যমুনা নদীর চরে লালন-পালন করা গরুর পালকে চরাতে নিয়ে যাচ্ছেন এক রাখাল। ২৯ নভেম্বরের এই ছবিতে গ্রামীণ জীবনের এক চিরাচরিত দৃশ্য ধরা পড়েছে।
একই উপজেলার চর সরলিয়ায় দেখা গেছে এক কৃষক দম্পতিকে। তারা কেটে রাখা আমন ধান রোদে শুকাচ্ছেন। ছবিটি ২৯ নভেম্বরের।
রাঙামাটির কিনামনি ঘোনায় শিশিরভেজা ভোরে কাঁধে বালতি নিয়ে ধানখেতের আল ধরে আপন গন্তব্যে ছুটছেন এক পাহাড়ি তরুণ। ২৯ নভেম্বর সকালে তোলা এই ছবিতে প্রকৃতির স্নিগ্ধতা ফুটে উঠেছে।
খুলনার বটিয়াঘাটা, দেবীতলায় সকালে জলাশয়ের রোদে জলকেলি করতে দেখা যায় এক ঝাঁক হাঁসকে। ২৯ নভেম্বরের সকালের এই দৃশ্য প্রাণবন্ত প্রকৃতির এক ঝলক।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। ২৯ নভেম্বর সংঘটিত এই বিক্ষোভে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিজয়ের মাস ডিসেম্বর আসন্ন। এই মাসে বিভিন্ন আয়োজনে ছোট আকারের জাতীয় পতাকা ব্যবহৃত হবে। এর প্রস্তুতি হিসেবে রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে ব্যস্ত সময় পার করছেন এক ব্যবসায়ী, যিনি কাপড়ের জাতীয় পতাকা তৈরি করছেন। ২৯ নভেম্বর ছবিটি তোলা হয়।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের মাঝেও ২৯ নভেম্বর সকালে ঝলমলে রোদ ওঠায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ছবিটি তুলারডাঙ্গা থেকে তোলা হয়েছে।
রংপুর প্রেসক্লাবের সামনে দুর্বৃত্তরা সুতলি দিয়ে প্যাঁচানো বোমাসদৃশ একটি বস্তু ফেলে যায়। ২৯ নভেম্বরের এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে এলাকাটি ঘিরে রাখেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
খুলনা রেঞ্জে ৩ মাসে প্রায় ৩৩ হাজার গ্রেপ্তার, ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার
১৫ ঘন্টা আগে
দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন
১ দিন আগে
যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ
১ দিন আগে
খুলনার নার্সারিতে আবিষ্কৃত বহুরূপী ফুল | ‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়
২ দিন আগে
যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসকের অভিনব উদ্যোগ | কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা
৩ দিন আগে