লগইন
বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের অঘটন, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬ | ০৫:০১ সকাল ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা

বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের অঘটন, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম

স্প্যানিশ লা লিগায় নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে বড় অঘটন ঘটাল আলাভেস। রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি। রিয়ালের জন্য ম্যাচটি যেমন চরম হতাশার ছিল, তেমনি ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের জন্য ছিল চরম অনাকাঙ্ক্ষিত এক রাত।

ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। বিরতির সময় ড্রেসিংরুমে ফেরার পথেই আলাভেসের এক খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে সেই জার্সিটিকে যেন আরও স্মরণীয় বানিয়ে নিয়েছে আলাভেস।

দ্বিতীয় অর্ধে খেলায় ফেরার চেষ্টা চালিয়ে ৬৯ মিনিটে সমতা ফেরায় রিয়াল। এমবাপ্পের গোলটিতে অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। তবে ম্যাচের ৮৮ মিনিটে সেই বেলিংহামকেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এর আগে ৮৬ মিনিটে প্রতিপক্ষের বক্সে বেলিংহাম পড়ে গেলে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। কিন্তু ভিএআরের সহায়তায় ভিডিও রিপ্লে দেখে রেফারি নিজের সিদ্ধান্ত বদলে নেন। বেলিংহাম ডাইভ দিয়েছেন নিশ্চিত হয়ে তাকে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ড দেখান রেফারি।

রিয়ালের ‘সুপার সাব’ কার্লোস এস্পি ম্যাচের শেষ দিকে একটি শট বারে মারলে কপাল পোড়ে স্বাগতিকদের। ম্যাচে ৭৪.৫ শতাংশ বল দখলে রেখে এবং মোট ২৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি রিয়াল। অন্যদিকে মাত্র দুটি কার্যকর শটেই বাজিমাত করে আলাভেস। এর মাধ্যমে রিয়ালের বিপক্ষে টানা ৯টি হারের বৃত্ত ভেঙে ক্লাবটির ১০৫ বছরের ইতিহাসে বার্নাব্যুতে দ্বিতীয় জয় সুনিশ্চিত করল তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত | অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতাই মূল কারণ

৪২ মিনিট আগে
অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতাই মূল কারণ

রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবাদানকারী কার্যালয়ে গুলির ঘটনা

৪৩ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবাদানকারী কার্যালয়ে গুলির ঘটনা

কোস্টারিকায় প্রবেশে বাধা | বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের দূত

১ ঘন্টা আগে
বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের দূত

বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের অঘটন, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম

১ ঘন্টা আগে
বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের অঘটন, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়তে হবে, মানবকল্যাণে জ্ঞান ব্যবহার জরুরি | ইউজিসি চেয়ারম্যান

২ ঘন্টা আগে
ইউজিসি চেয়ারম্যান

রাজধানীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা আটক

২ ঘন্টা আগে
রাজধানীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা আটক

রাজধানীর আবাসন খাতে অনিয়ম-দুর্নীতি চরমে | টিআইবি’র গবেষণায় রাজউকসহ সংশ্লিষ্টদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন

৪ ঘন্টা আগে
টিআইবি’র গবেষণায় রাজউকসহ সংশ্লিষ্টদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন

এবিজি মিডিয়া কাপ ফুটবলে রেকর্ড ৭৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা

৫ ঘন্টা আগে
এবিজি মিডিয়া কাপ ফুটবলে রেকর্ড ৭৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা

‘জুলকান বিটডাউন ৩’ | তরুণ বক্সারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন

৫ ঘন্টা আগে
তরুণ বক্সারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন

খুলনা রেঞ্জে ৩ মাসে প্রায় ৩৩ হাজার গ্রেপ্তার, ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার

৭ ঘন্টা আগে
খুলনা রেঞ্জে ৩ মাসে প্রায় ৩৩ হাজার গ্রেপ্তার, ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।