সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবাদানকারী কার্যালয়ে গুলির ঘটনা
রাজধানীর হাতিরঝিল এলাকায় 'ডিএল নেটওয়ার্ক সার্ভিস' নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে গুলি চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এই ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ওই সময়ে হঠাৎ দুর্বৃত্তরা ইন্টারনেট সেবাদানকারী কার্যালয়ের ভেতর ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি কক্ষের একটি ল্যাপটপ ভেদ করে ভেতরের দেয়ালে গিয়ে লাগে। তবে এ সময় অফিসে থাকা কেউ হতাহত হননি।
কী উদ্দেশ্যে বা কী কারণে এই গুলির ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া ও তদন্ত শুরু হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের দূত
অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতাই মূল কারণ
সম্পর্কিত সংবাদ
রাজধানীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা আটক
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ সামছুল ভান্ডারী গ্রেফতার
১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ দিন আগে
মালয়েশিয়া থেকে রাজধানীর অপরাধজগৎ চালাতেন সুইডেন আসলাম | বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
৫ দিন আগে
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়
৫ দিন আগে