লগইন
রাজধানীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬ | ০৪:০০ সকাল ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ

রাজধানীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা আটক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শনিবার গভীর রাতে দুটি বাসে অগ্নিসংযোগ এবং একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর পরপরই মোহাম্মদপুর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় রাস্তার ওপর দাঁড়ানো একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর কিছুক্ষণ পরেই, রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানেও দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর জানান, এই অগ্নিসংযোগে কেউ আহত হননি। তবে কারা এবং কী কারণে এই বাসে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বাসে অগ্নিসংযোগের ঘটনার কিছুক্ষণ আগে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকার তাজ হোটেলের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে রমনা থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।

এছাড়াও, রাত ১০টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বসিলা রোডের যাত্রী ছাউনির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রাত ১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাংবাদিকদের এক খুদে বার্তায় জানান, মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ি পুলিশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে গ্রেপ্তার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত | অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতাই মূল কারণ

৪২ মিনিট আগে
অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতাই মূল কারণ

রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবাদানকারী কার্যালয়ে গুলির ঘটনা

৪৩ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবাদানকারী কার্যালয়ে গুলির ঘটনা

কোস্টারিকায় প্রবেশে বাধা | বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের দূত

১ ঘন্টা আগে
বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের দূত

বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের অঘটন, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম

১ ঘন্টা আগে
বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের অঘটন, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়তে হবে, মানবকল্যাণে জ্ঞান ব্যবহার জরুরি | ইউজিসি চেয়ারম্যান

২ ঘন্টা আগে
ইউজিসি চেয়ারম্যান

রাজধানীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা আটক

২ ঘন্টা আগে
রাজধানীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা আটক

রাজধানীর আবাসন খাতে অনিয়ম-দুর্নীতি চরমে | টিআইবি’র গবেষণায় রাজউকসহ সংশ্লিষ্টদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন

৪ ঘন্টা আগে
টিআইবি’র গবেষণায় রাজউকসহ সংশ্লিষ্টদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন

এবিজি মিডিয়া কাপ ফুটবলে রেকর্ড ৭৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা

৫ ঘন্টা আগে
এবিজি মিডিয়া কাপ ফুটবলে রেকর্ড ৭৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা

‘জুলকান বিটডাউন ৩’ | তরুণ বক্সারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন

৫ ঘন্টা আগে
তরুণ বক্সারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন

খুলনা রেঞ্জে ৩ মাসে প্রায় ৩৩ হাজার গ্রেপ্তার, ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার

৭ ঘন্টা আগে
খুলনা রেঞ্জে ৩ মাসে প্রায় ৩৩ হাজার গ্রেপ্তার, ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।