আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ সামছুল ভান্ডারী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ সামছুল ভান্ডারী গ্রেফতার
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ খাদিমপুর স্কুলপাড়ার সামছুল ভান্ডারীকে গ্রেফতার করেছে। ২৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাদিমপুর নিজের বাড়ি থেকে তাকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাদিমপুর গ্রামের স্কুলপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সামুছুল ভান্ডারীর বাড়ি থেকে ১০ গ্রামে গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সামছুল ভান্ডারী (৫৫) উপজেলার খাদিমপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। সে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বিক্রয় করে । তাকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের জন্য ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ মাদক কারবার ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
মেহেরপুরে জিয়া সাইবার ফোর্সের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
মা-ছেলেসহ হাসপাতালে
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ওসি রাকিবুল ইসলামের মতবিনিময়
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুই সহোদর : আলোচনায় সানোয়ার হোসেন লাড্ডু ও টিপু সুলতান
১ দিন আগে
আলমডাঙ্গার দারুস-সালামসহ চুয়াডাঙ্গা জামায়াতের ৯ থানা শাখার নতুন আমিরের নাম ঘোষণা
১ দিন আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য
২ দিন আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা
২ দিন আগে