সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে ২৫০ শয্যা হাসপাতালে মানববন্ধন
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দায়িত্বরত চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চিকিৎসক ও কর্মচারীরা।
শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল কাশেম।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন মেহেরপুর জেলা বিএমএ-এর সভাপতি ডা. আব্দুস সালাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমান, ডা. বেলাল হোসেন এবং ডা. সউদ কবীরসহ অনেকে। বক্তারা কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানান এবং দায়িত্বরত ডাক্তারের ওপর হামলার কঠোর নিন্দা জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে এক মুমূর্ষু রোগীকে আইসিইউতে ভর্তি করাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই রকিবুল হাসান রিপন কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানের সাথে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি ওই চিকিৎসককে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কর্মস্থলে চিকিৎসকদের যথাযথ সুরক্ষা বিধান এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
রুশ নৌবহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন 'পার্ম' উন্মোচন করলেন পুতিন
মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ২৫ জন উত্তীর্ণ, সময়সূচি প্রকাশ
সম্পর্কিত সংবাদ
মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ২৫ জন উত্তীর্ণ, সময়সূচি প্রকাশ
৪৫ মিনিট আগে
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, ধৃত ২
১৩ ঘন্টা আগে
উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি
১৪ ঘন্টা আগে