লগইন
যুদ্ধ, বীরত্ব এবং কালজয়ী স্বদেশযাত্রার মহাকাব্য
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬ | ০৯:০১ সকাল ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাহিত্য

ইলিয়াড ও ওডিসি | যুদ্ধ, বীরত্ব এবং কালজয়ী স্বদেশযাত্রার মহাকাব্য

বিশ্ব সাহিত্য ও মানবচিন্তার মোড় ঘুরিয়ে দেওয়া কালজয়ী বইগুলোর মধ্যে প্রাচীন গ্রিক সাহিত্যের দুই মহাকাব্য 'ইলিয়াড' ও 'ওডিসি' অন্যতম। প্রায় তিন হাজার বছর পূর্বে এক রহস্যময় অন্ধ কবি এই দুই অমর সৃষ্টি উপহার দিয়েছিলেন। একটিতে ফুটে উঠেছে অবরুদ্ধ নগরের রক্তক্ষয়ী লড়াই আর বীরগাথা, অন্যটিতে রয়েছে দীর্ঘ ও বিপৎসংকুল পথ পেরিয়ে এক বীরের স্বদেশে ফেরার গল্প।

মহাকবি হোমার সম্পর্কে ঐতিহাসিক তথ্য অত্যন্ত সীমিত। তিনি সত্যি কোনো একক ব্যক্তি ছিলেন, নাকি একাধিক চারণকবির গল্পগাথার সংকলিত রূপ—তা নিয়ে আজও গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। আনুমানিক খ্রিষ্টপূর্ব অষ্টম বা নবম শতকে এজিয়ান সাগরের চিওস দ্বীপে তাঁর জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়। জীবনের শেষভাগে তিনি দৃষ্টিশক্তি হারান এবং রাজদরবারে দরবারি গায়ক হিসেবে গান ও গল্প শোনাতেন বলে প্রচলিত আছে।

ভাষাগত বিশ্লেষণ অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ৭৫০ শতকের দিকে হোমার ইলিয়াড ও ওডিসি রচনা করেন। যদিও অনেক ইতিহাসবিদের মতে, গ্রন্থ দুটি আরও প্রাচীন কাল থেকে মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রচলিত ছিল। অর্থাৎ এই সৃষ্টিগুলো মূলত শ্রোতাদের পাঠ করে শোনানোর জন্য পরিবেশিত হতো, তা কেবল পড়ার বই ছিল না।

ইলিয়াড মহাকাব্যে ট্রয় নগরের ১০ বছরব্যাপী অবরুদ্ধ অবস্থার শেষ কয়েক সপ্তাহের করুণ ও বীরত্বপূর্ণ ঘটনাপ্রবাহ স্থান পেয়েছে। চব্বিশটি অধ্যায়ে বিস্তৃত এই কাব্যে গ্রিক বীর অ্যাকিলিস, ট্রয়ের রাজপুত্র হেক্টর এবং গ্রিক রাজা আগামেমননের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।

অন্যদিকে, ওডিসিতে বর্ণিত হয়েছে ট্রয় যুদ্ধের বীর ওডিসিউসের (যিনি লাতিন সাহিত্যে ইউলিসিস নামে পরিচিত) নিজ দ্বীপ ইথাকায় ফেরার দীর্ঘ ও সংকটাপন্ন কাহিনি। যুদ্ধ শেষে স্বদেশে পৌঁছাতে তাঁকে দীর্ঘ ১০ বছর নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়। সুদীর্ঘ অনুপস্থিতির কারণে ইথাকাবাসী তাঁকে মৃত ভেবে নেয় এবং তাঁর অনুপস্থিতিতে স্ত্রী পেনেলোপি ও সন্তান টেলেম্যাকাসকে রাজ্য দখলের পাঁয়তারা করা একদল উন্মাদের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই চালাতে হয়।

ওডিসিউসের সামনে অমরত্ব ও দেবতাদের জীবনের প্রস্তাব থাকলেও তিনি স্বদেশের মাটি এবং স্ত্রীর টানে মরণশীল মানব জীবনকেই বেছে নেন। তাঁর এই ফিরতি পথচলা রূপ নেয় মানব জীবনের অর্থ ও ক্ষণস্থায়িত্ব অনুসন্ধানের এক গভীর আত্মিক সংগ্রামে।

হোমারীয় গ্রিক ভাষায় রচিত এই সাহিত্যকর্ম দুটি আধুনিক পাশ্চাত্য সাহিত্যের অন্যতম প্রধান স্তম্ভ। প্লেটো, ইউরিপিদিস থেকে শুরু করে জেমস জয়েসের ‘ইউলিসিস’ এবং মার্গারেট অ্যাটউডের ‘পেনেলোপিয়াড’-এর মতো কালজয়ী আধুনিক সাহিত্যগুলোও হোমারের এই দুই মহাকাব্য থেকেই অনুপ্রেরণা পেয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইলিয়াড ও ওডিসি | যুদ্ধ, বীরত্ব এবং কালজয়ী স্বদেশযাত্রার মহাকাব্য

১ ঘন্টা আগে
যুদ্ধ, বীরত্ব এবং কালজয়ী স্বদেশযাত্রার মহাকাব্য

হরমুজে বিস্ফোরিত দুই তেল ট্যাংকার | নৌ-মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের অভিযোগ আইআরজিসির

১ ঘন্টা আগে
নৌ-মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের অভিযোগ আইআরজিসির

দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন

৪ ঘন্টা আগে
দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন

মক্কা প্রতিরক্ষা চুক্তি | মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান

৪ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, ধৃত ২

৬ ঘন্টা আগে
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, ধৃত ২

উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

৭ ঘন্টা আগে
উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার থাকে না | শৈলকুপায় আইনমন্ত্রী

৭ ঘন্টা আগে
শৈলকুপায় আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন

৮ ঘন্টা আগে
ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন

নারীর প্রতি সহিংসতা রোধে নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ ও বিচার

৮ ঘন্টা আগে
নারীর প্রতি সহিংসতা রোধে নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ ও বিচার

স্মৃতির ফ্রেমে মাতিয়া বানু শুকু | শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান

৯ ঘন্টা আগে
শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।