সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। গত শুক্রবার বিকেলে তিনি তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের চেংগাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজের প্রার্থিতার জানান দেন।
জনাব মনিরুজ্জামান মনি বর্তমানে গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। গণসংযোগকালে মনিরুজ্জামান মনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার চলমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাদের মতামত শোনেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে সকলের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে মনিরুজ্জামান মনি বলেন যে, অতীতেও তিনি ষোলটাকা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করেছেন। ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে চান। তিনি উল্লেখ করেন, কেবল রাস্তাঘাট নির্মাণ নয়, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও সমানভাবে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়নের যে সমস্ত গ্রাম ও জনপদ এখনো অবহেলিত রয়েছে, সেগুলোতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষের জন্য নাগরিক সেবা আরও সহজলভ্য করা, আধুনিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জনপদ গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে ষোলটাকা ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, আধুনিক ও বসবাসযোগ্য আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তিনি দৃঢ়তার সাথে জানান, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকলের সম্মিলিত অংশগ্রহণে একটি প্রকৃত উন্নয়নমুখী ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান। এ জন্য দলমত-নির্বিশেষে ইউনিয়নের সকল স্তরের মানুষের নিরঙ্কুশ সহযোগিতা তিনি প্রত্যাশা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে আমদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের দাফন সম্পন্ন
৫ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের সরকারবিরোধী বিক্ষোভ ও সমাবেশ | 'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান
১২ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক
১ দিন আগে