লগইন
শৈলকুপায় আইনমন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার থাকে না | শৈলকুপায় আইনমন্ত্রী

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম বা চাঁদাবাজি করলে তার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে জানান, কতিপয় সুবিধাবাদীর চাঁদাবাজির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে কলঙ্কিত হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ঝিনাইদহ জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল।

বক্তব্যকালে আইনমন্ত্রী সমাজকে মাদক ও চাঁদাবাজমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের নির্দেশ দেন। অনুষ্ঠান শেষে তিনি শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

৪২ মিনিট আগে
উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার থাকে না | শৈলকুপায় আইনমন্ত্রী

৪৩ মিনিট আগে
শৈলকুপায় আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন

১ ঘন্টা আগে
ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন

নারীর প্রতি সহিংসতা রোধে নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ ও বিচার

১ ঘন্টা আগে
নারীর প্রতি সহিংসতা রোধে নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ ও বিচার

স্মৃতির ফ্রেমে মাতিয়া বানু শুকু | শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান

২ ঘন্টা আগে
শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান

নতুন প্রজন্মকে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
নতুন প্রজন্মকে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১০০ টাকার এক বান্ডিল নোটের মূল্য ৩১ হাজার টাকা | নিলামে এমন চড়া দামের রহস্য কী?

৩ ঘন্টা আগে
নিলামে এমন চড়া দামের রহস্য কী?

নিষেধাজ্ঞা অমান্য করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকেরা

৩ ঘন্টা আগে
নিষেধাজ্ঞা অমান্য করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকেরা

মেহেরপুরে আমদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের দাফন সম্পন্ন

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আমদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের দাফন সম্পন্ন

এশিয়া কাপ সেমিফাইনালে শাহাদতের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৩২, রিপনের জোড়া আঘাত

৬ ঘন্টা আগে
এশিয়া কাপ সেমিফাইনালে শাহাদতের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৩২, রিপনের জোড়া আঘাত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।