লগইন
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬ | ০২:০১ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি সংগ্রহের অভিযোগে ফরিদা খাতুন (৪০) নামের এক নারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফরিদা খাতুন ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ছবি সংগ্রহ করছিলেন। তাঁর কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হলে এলাকাবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে আটক করেন।

আটক ফরিদা খাতুন উপজেলার খলিশাকুণ্ডু গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। স্থানীয়ভাবে শরিফুল জামায়াত কর্মী হিসেবে পরিচিত বলে কিছু দাবি উঠলেও তা অস্বীকার করেছে স্থানীয় জামায়াত শাখা। তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মজিদ জানান, অভিযুক্ত নারী বা তাঁর স্বামী জামায়াতের রাজনীতির সাথে যুক্ত নন; তারা স্থানীয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে কাজ করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য সংগ্রহের নেপথ্যে কোনো বড় ধরনের প্রবঞ্চনা বা প্রতারক চক্র জড়িত রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। আটক নারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসংলগ্ন বক্তব্য প্রদান করেন।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন জানান, কিছু ভুয়া তথ্যসংগ্রহকারীর প্রলোভনে পড়ে ওই নারী এসব এনআইডি ও ছবি সংগ্রহ করছিলেন। উত্তেজিত এলাকাবাসী তাঁকে উদ্ধার করে আইনের হাতে সোপর্দ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

৭ মিনিট আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

৮ মিনিট আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ

১ ঘন্টা আগে
হিউম্যান রাইটস ওয়াচ

আইপিএল নিলাম | প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

২ ঘন্টা আগে
প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

চীনের তিয়ানগংয়ে প্রথম বিদেশি নভোচারী | মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

২ ঘন্টা আগে
মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

৩ ঘন্টা আগে
মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।