লগইন
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাত বর্তমানে গভীর সংকটের মুখোমুখি। সাম্প্রতিক অস্থিরতার কারণে এই শিল্পে মাত্র ১৮ দিনের মধ্যে প্রায় ৪৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ হাজার কোটি টাকারও বেশি) উৎপাদন ক্ষতি হয়েছে, যা জাতীয় অর্থনীতির জন্য এক বড় অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত এক জরুরি জরিপে এই চিত্র উঠে এসেছে। ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে মাত্র ৩১৭টি সদস্য কারখানায় ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (এফওবি মূল্যমান) উৎপাদন ক্ষতির হিসাব পাওয়া গেছে। এই সময়ে আন্তর্জাতিক ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বিজিএমইএ জানিয়েছে, এই আর্থিক ক্ষতি সামগ্রিক পরিস্থিতির কেবল একটি খণ্ডচিত্র। প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয় শতাধিক হলেও, সময় স্বল্পতার কারণে মাত্র ৩১৭টি কারখানা জরিপে তথ্য দিতে সক্ষম হয়েছে। ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলে অস্থিরতা বজায় থাকায় মোট ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এই ক্ষতির তাৎক্ষণিক আর্থিক প্রভাবের বাইরেও রয়েছে দীর্ঘমেয়াদী ঝুঁকি। ঘন ঘন উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে সময়মতো পণ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতি চলতে থাকলে বিদেশি ক্রেতারা ভিয়েতনাম, ভারত বা কম্বোডিয়ার মতো বিকল্প বাজারের দিকে ঝুঁকে পড়তে পারেন, যা একবার হাতছাড়া হলে পুনরুদ্ধার করা কঠিন হবে।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে মজুরি বৃদ্ধির দাবি নিঃসন্দেহে যৌক্তিক। তবে সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলে সৃষ্ট অস্থিরতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগও জোরালো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টি এবং জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছে, যা তৃতীয় পক্ষের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলে। যদিও পরিশেষে এটা স্পষ্ট যে, এমন নৈরাজ্য মালিক, শ্রমিক কারোরই লাভ বয়ে আনে না, বরং সবার জন্যই ক্ষতিকর এবং দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলে।

এই পরিস্থিতিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে ঢাকা বিভাগের শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের প্রস্তাব দিয়েছে। মজুরি বোর্ড ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে। আমরা মনে করি, এই গুরুতর সমস্যা নিরসনে মালিক, শ্রমিক ও সরকার—এই তিন পক্ষের আলোচনার ভিত্তিতে শ্রমিকদের জন্য একটি ন্যায্য ও ন্যূনতম মজুরি নির্ধারণ করা অত্যন্ত জরুরি। তৈরি পোশাক খাতের বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে এবং এর স্থিতিশীলতা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার কোনো বিকল্প নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

৭ মিনিট আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

৮ মিনিট আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ

১ ঘন্টা আগে
হিউম্যান রাইটস ওয়াচ

আইপিএল নিলাম | প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

২ ঘন্টা আগে
প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

চীনের তিয়ানগংয়ে প্রথম বিদেশি নভোচারী | মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

২ ঘন্টা আগে
মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

৩ ঘন্টা আগে
মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।