সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন
বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর পৈতৃক ভিটায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসব। এতদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকা কবির ঐতিহ্যবাহী আঙিনায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে প্রাণের স্পন্দন ফিরে এসেছে।
উৎসবকে ঘিরে কবিপ্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং জোরকদমে চলছে মূল মঞ্চ নির্মাণের কাজ। আগত অতিথি ও দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে স্থানীয় পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। তিন দিনব্যাপী এ মেলার সার্বিক আয়োজনে বিভিন্ন পণ্যের স্টলের পাশাপাশি থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক উপস্থাপন।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে। তিন দিনের কর্মসূচিরে থাকছে কবির জীবন ও কালজয়ী সাহিত্যকর্ম নিয়ে মেধাভিত্তিক আলোচনা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্য পরিবেশনা।
কবির স্মৃতিবিজড়িত বাড়িতে এমন বড় আয়োজনে আনন্দিত মনোহরপুরের গ্রামবাসী। তাঁদের আশা, এ ধরণের আয়োজনের মাধ্যমে উদীয়মান ও নতুন প্রজন্ম কবি গোলাম মোস্তফার সাহিত্যজগৎ ও অবদান সম্পর্কে গভীরভাবে অবগত হতে পারবে।
স্থানীয় বাসিন্দা সিজার জিকরুল বলেন, "কবি গোলাম মোস্তফা আমাদের অঞ্চলের গর্ব। তাঁর স্মৃতিধন্য স্থানটিকে কেন্দ্র করে আমাদের অনেক প্রত্যাশা। এই আয়োজন যেন কেবল তিন দিনের উৎসবেই থেমে না থাকে, বরং কবির স্মৃতি সংরক্ষণ ও নিয়মিত সাহিত্যচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়—সেটাই আমাদের কাম্য।"
আরেক বাসিন্দা রমিস তাঁর অনুভূতি ব্যক্ত করে জানান, কবি গোলাম মোস্তফার বাড়িতে এ ধরনের উদ্যোগ নেওয়ায় পুরো গ্রামের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলা, গান ও কবিতা আবৃত্তি শুনতে পার্শ্ববর্তী এলাকা থেকেও দর্শনার্থীরা আসবেন। এই আয়োজন প্রতি বছর অব্যাহত রাখা এবং কবির পৈতৃক ভিটা যথাযথভাবে সংরক্ষণের জোর দাবি জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের চেষ্টা হলে কঠোর জবাব | আইনমন্ত্রী ঝিনাইদহে
১০ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
২ দিন আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
৩ দিন আগে