সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্যাপন
মেহেরপুরের বামুন্দি বাজারে জনতা ব্যাংক পিএলসির বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে গ্রাহক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেক কেটে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামা প্রসাদ ঘোষ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আনোয়ারুল কাদির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, বামুন্দি বাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মইনুল হাসান।
সভায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ গ্রাহকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সাধারণ গ্রাহকেরাও বক্তব্য দেন। তাঁরা ব্যাংকের সেবার মান, কার্যক্রম এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
শাখাটির ৫০ বছরের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখা, দীর্ঘদিনের গ্রাহক-সম্পর্কের মূল্যায়ন এবং গ্রাহকদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানার মধ্য দিয়ে ভবিষ্যতে আরও উন্নত, মানসম্মত ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই
ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
২২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
১ দিন আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
১ দিন আগে