সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, ধৃত ২
মেহেরপুর এবং কুষ্টিয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে প্রায় ২১ লাখ ৪৮ হাজার ৭০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতায় থাকা সীমান্ত এলাকাগুলোতে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এই বিশেষ অভিযানগুলো পরিচালনা করা হয়।
অভিযানের বিবরণ দিয়ে বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির একটি দল অভিযান চালিয়ে ইলাহী (৩২) নামের এক যুবককে আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে ২১ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল মদ এবং ৭ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর বিওপির ভাঙাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সৌভন মন্ডল (২৮) নামে আরেকজনকে আটক করা হয়। তার কাছে ছিল ৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা।
এছাড়া একই রাতে পৌনে ১২টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির এলাকাধীন মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ এবং ৬০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে বিজিবির টহল দল।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এই ধরনের চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি
১ ঘন্টা আগে
মেহেরপুরে আমদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের দাফন সম্পন্ন
৬ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের সরকারবিরোধী বিক্ষোভ ও সমাবেশ | 'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান
১৩ ঘন্টা আগে