সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন
সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন হামে আক্রান্ত এবং সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজন হামের উপসর্গে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম এবং এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে ১০৬ জন এবং হামের লক্ষণ নিয়ে ১ হাজার ২৭২ জনের প্রাণহানি ঘটেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ
১৩ ঘন্টা আগে
খুলনার নার্সারিতে আবিষ্কৃত বহুরূপী ফুল | ‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়
১ দিন আগে
যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসকের অভিনব উদ্যোগ | কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা
১ দিন আগে