সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হরমুজে বিস্ফোরিত দুই তেল ট্যাংকার | নৌ-মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের অভিযোগ আইআরজিসির
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে নৌ-মাইনের আঘাতে শক্তিশালী বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ওমানের খাসাব বন্দরের অদূরে এবং হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে।
গতকাল (শুক্রবার) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
আইআরজিসির নৌবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনার কয়েক ঘণ্টা আগে ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখে একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালির পূর্ব দিকের একটি 'অননুমোদিত নৌপথে' আরেকটি তেলবাহী ট্যাংকারও একই ধরনের মাইনের আঘাতে বিস্ফোরিত হয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, জলসীমায় তাদের উপস্থিতি গোপন রাখতে এবং নজরদারি এড়াতে ক্ষতিগ্রস্ত দুটি ট্যাংকারই তাদের অবস্থান শনাক্তকরণব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ করে রেখেছিল।
বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী ওই বিতর্কিত নৌপথটি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে। তাদের দাবি, সম্পূর্ণ পথটিতে বিপুল পরিমাণ মাইন পেতে রাখা হয়েছে। এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলাচল করার চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সহায়তাও কোনো জাহাজকে রক্ষা করতে পারবে না বলে জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। দেশটি বিদেশি জাহাজগুলোকে নিজেদের নির্ধারিত নিরাপদ পথ ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলার ঘটনাও এর আগে ঘটেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে এই প্রণালিতে জাহাজে মাইন হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন
যুদ্ধ, বীরত্ব এবং কালজয়ী স্বদেশযাত্রার মহাকাব্য
সম্পর্কিত সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তি | মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান
৪ ঘন্টা আগে
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ
১ দিন আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত
১ দিন আগে