আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ওসি রাকিবুল ইসলামের মতবিনিময়
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ওসি রাকিবুল ইসলামের মতবিনিময়
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম। সভায় তিনি এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ নির্মূলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
গতকাল শুক্রবার বিকেলে হাটবোয়ালিয়া বাজারের পুলিশ শপিং কমপ্লেক্সের ছাদে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি মোঃ রাকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, “ আমি আপনাদের সেবক। আপনারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিন। এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ নির্মূলে ইনশাআল্লাহ কাজ করব। এ জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।”
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান,সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, তুহিন হুদা, আমান উল্লাহ আমান, হাটবোয়ালিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জান মোহাম্মদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাজিবুল হক রাজন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝন্টু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, , সিনিয়র সহসভাপতি আইয়ুব কসাই, সহসভাপতি জুরাল কসাই এবং উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই মনোয়ার হোসেন ও এএসআই সোরোয়ার হোসেন, প্রবীণ বিএনপি নেতা খলিলুর রহমান, কদরুল হুদা, আবুল কালাম, মুকুলুজ্জামান মিলন, সাইদুল, লিটন, আলীম, ব্যবসায়ী মজিবুল ইসলাম, মিনারুল ইসলাম, জিয়াউর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বাজারের সার্বিক নিরাপত্তা, ব্যবসায়ীদের জানমালের সুরক্ষা, মাদক প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। সবশেষে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাটবোয়ালিয়া বাজার ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুই সহোদর : আলোচনায় সানোয়ার হোসেন লাড্ডু ও টিপু সুলতান
১ দিন আগে
আলমডাঙ্গার দারুস-সালামসহ চুয়াডাঙ্গা জামায়াতের ৯ থানা শাখার নতুন আমিরের নাম ঘোষণা
১ দিন আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য
১ দিন আগে