লগইন
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জীবননগর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সূচনা হয় সকাল ১১টায় এক র‍্যালির মাধ্যমে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আফরিন। উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম মাজেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, জীবননগর পৌর জামাতের সভাপতি হাফেজ ফিরোজ হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের বহুমুখী উন্নয়ন, আধুনিক গবাদিপশু পালন পদ্ধতি, খামারিদের সম্মুখীন বিভিন্ন সমস্যা ও তার সমাধান, পশুর রোগ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণিসম্পদকে আরও সমৃদ্ধ করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় খামারি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাণিসম্পদ খাতকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৪৯ মিনিট আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৩ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৪ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৫ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৫ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৬ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।