লগইন
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬ | ১০:৪৬ রাত ৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

রহমান মুকুল : প্রায় ১১ মাসের অচলাবস্থা কাটিয়ে আলমডাঙ্গা পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন পথ খুলেছে। টেন্ডারসংক্রান্ত জটিলতায় আটকে থাকা নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) তৃতীয় পর্যায়ের কাজের আগের দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বায়ের নির্দেশনা পাওয়া গেছে। আলমডাঙ্গার কৃতী সন্তান কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মো. মুস্তাফা কামালের সক্রিয় উদ্যোগ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মাজেদুর রহমানের আইনি সহযোগিতা এবং পৌর প্রশাসক ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের আন্তরিক প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়নের পথ সুগম হয়েছে।

দীর্ঘদিন ধরে পৌরসভার সড়ক, ড্রেনেজ ও আলোকায়ন সমস্যায় ভোগা নাগরিকদের প্রত্যাশিত এ প্রকল্প দরপত্রসংক্রান্ত জটিলতায় থমকে যাওয়ায় হতাশা তৈরি হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রকল্পের জট নিরসনে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ ও আইনি পরামর্শ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় পুনঃদরপত্র আহ্বায়ের নির্দেশনা পাওয়ায় প্রকল্পটি আবারও বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রকল্পের জটিলতা নিরসনে যুগ্ম সচিব আবু হেনা মো. মুস্তাফা কামালের উদ্যোগ বিশেষ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ ও টেন্ডারসংক্রান্ত আইনি জটিলতা নিরসনে তিনি তৎপর হন। এ বিষয়ে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মাজেদুর রহমানের সঙ্গে আলোচনা করেন। এলাকার উন্নয়নে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মাজেদুর রহমান ছিলেন যারপরনাই আন্তরিক। প্রকল্পের নথিপত্র ও আইনগত দিক পর্যালোচনার পর প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন মাজেদুর রহমান। পাশাপাশি পৌর প্রশাসক শাহীনুর আক্তারও প্রকল্পটি সচল করার উদ্যোগে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করেন।

যেভাবে আটকে যায় প্রকল্প:

আলমডাঙ্গা পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) তৃতীয় পর্যায়ে প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এ উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। দরপত্রে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। সর্বনিম্ন দরদাতা DCL & MT (JV)-এর প্রস্তাব ছিল ১৩ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা। গত ১৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির অনুকূলে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (NOA) দেওয়া হয়।

কিন্তু চুক্তি সম্পাদনের আগে নির্ধারিত ৬৮ লাখ ৯৬ হাজার ৯৩০ টাকা পারফরম্যান্স সিকিউরিটি জমা দেয়নি প্রতিষ্ঠানটি। ফলে চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সময় বাড়ানোর আবেদন ও আইনগত প্রতিকার চেয়ে নোটিশ ফর ডিমান্ডিং জাস্টিস দেওয়ার কারণে প্রকল্পের পরবর্তী কার্যক্রমও স্থবির হয়ে পড়ে।

পৌরসভাসূত্রে জানা গেছে, ওই আইনগত নোটিশের ভিত্তিতে উচ্চ আদালতে কোনো রিট দায়ের হয়নি। ফলে আগের দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বায়ে আইনগত বাধা নেই বলে মত দেন প্রকল্পের আইনি পরামর্শক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মাজেদুর রহমান। আইইউজিআইপি প্রকল্পের পরিচালকও এ বিষয়ে নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

 পুনঃদরপত্রে আশার আলো:

পুনঃদরপত্র আহ্বায়ের নির্দেশনা পাওয়ার বিষয়টি পৌরসভার উন্নয়ন কার্যক্রমে নতুন আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগে দীর্ঘদিনের প্রশাসনিক ও আইনি জটিলতা কাটিয়ে প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর এলাকার বিভিন্ন এলাকায় প্রায় ৮ হাজার ৯৫৯ মিটার সড়ক নির্মাণ ও উন্নয়ন, ড্রেন ও ক্রস-ড্রেন নির্মাণ এবং ২৭৮টি স্ট্রিটলাইট স্থাপন করা হবে। এতে পৌরবাসীর দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ, জলাবদ্ধতা ও অন্ধকারাচ্ছন্ন সড়কের সমস্যা অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নের পথ খুলে যাওয়ায় পৌরবাসীর প্রত্যাশা, পুনঃদরপত্রের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে দৃশ্যমান উন্নয়নকাজ শুরু হবে। দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনে এ উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তব রূপ পাবে—এমন প্রত্যাশাই এখন আলমডাঙ্গার মানুষের

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

২ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৩ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৪ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৪ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৫ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।