লগইন
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুই সহোদর : আলোচনায় সা‌নোয়ার হো‌সেন লাড্ডু ও টিপু সুলতান
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬ | ১২:১১ দুপুর ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুই সহোদর : আলোচনায় সা‌নোয়ার হো‌সেন লাড্ডু ও টিপু সুলতান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আপন দুই ভাই। তাঁদের একজন সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও বিএন‌পি নেতা সা‌নোয়ার হোসেন লাড্ডু। অন্যজন তাঁর সহোদর ও ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। দুই ভাইয়ের পৃথক প্রার্থিতা ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে তাঁদের নির্বাচনী প্রচারণায় এলাকায় পৃথক ব্যানার টানানো হয়েছে।

জানা গেছে, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (রোববার) বাদ মাগরিব ভাংবাড়ীয়া ঈদগাহ ময়দানে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভার প্রচার-প্রচারণার অংশ হিসেবে এলাকায় ব্যানার টানানো হয়েছে। ব্যানারে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সভায় উপস্থিত থেকে মতামত প্রদানের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গ্রামের ঐতিহ্য সংরক্ষণ ও জনমত গঠনের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, সানোয়ার হোসেন লাড্ডুর আপন ভাই টিপু সুলতানও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। তাঁর পক্ষ থেকেও এলাকায় নির্বাচনী ব্যানার টানানো হয়েছে। ব্যানারে তাঁকে আসন্ন ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করা হয়েছে। সেখানে এলাকার উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ও তুলে ধরা হয়েছে।

একই পরিবারের দুই ভাইয়ের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার বিষয়টি ভাংবাড়ীয়া ইউনিয়নের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। একদিকে সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুর নির্বাচনী মতবিনিময় সভার প্রস্তুতি, অন্যদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের প্রার্থিতা ঘোষণা—দুই ঘটনাকে ঘিরে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।

তবে দুই ভাইয়ের পৃথক প্রার্থিতা শেষ পর্যন্ত বহাল থাকবে, নাকি তাঁদের মধ্যে কোনো সমঝোতা হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। আগামী দিনগুলোতে ভাংবাড়ীয়া ইউনিয়নের নির্বাচনী পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুই সহোদর : আলোচনায় সা‌নোয়ার হো‌সেন লাড্ডু ও টিপু সুলতান

৩২ মিনিট আগে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুই সহোদর : আলোচনায় সা‌নোয়ার হো‌সেন লাড্ডু ও টিপু সুলতান

আলমডাঙ্গার দারুস-সালামসহ চুয়াডাঙ্গা জামায়াতের ৯ থানা শাখার নতুন আমিরের নাম ঘোষণা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার দারুস-সালামসহ চুয়াডাঙ্গা জামায়াতের ৯ থানা শাখার নতুন আমিরের নাম ঘোষণা

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

১২ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১৫ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১৬ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১৭ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।