সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত | অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতাই মূল কারণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অনিবার্য কারণে তাঁর আসন্ন ঢাকা সফর স্থগিত করেছেন। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর এই দুই দিনের বাংলাদেশ সফর করার কথা ছিল। উভয় দেশের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রমতে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে উদ্ভূত জটিলতার কারণেই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আপাতত ঢাকা আসতে পারছেন না। উল্লেখ্য, এই সফরকে বাংলাদেশ সরকার ভিভিআইপি মর্যাদা দিয়েছিল এবং এর সফল আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিল।
মালয়েশিয়ার জোট সরকারের মধ্যে সৃষ্ট সাম্প্রতিক জটিলতা এই সফর পেছানোর প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি পরবর্তীতে বাংলাদেশকে অবহিত করা হয়। বাংলাদেশও এই পরিস্থিতি অনুধাবন করে জানিয়েছে যে, মালয়েশিয়ার রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হলে এবং উভয় দেশের জন্য সুবিধাজনক সময় ও তারিখ নির্ধারণ করা সম্ভব হলে সফরটি পুনরায় আয়োজন করা হবে।
উভয় পক্ষই আশা করছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন দিনক্ষণ ঠিক করে আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর পুনর্নির্ধারণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কোস্টারিকায় প্রবেশে বাধা | বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের দূত
১ ঘন্টা আগে
রুশ নৌবহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন 'পার্ম' উন্মোচন করলেন পুতিন
১৪ ঘন্টা আগে
হরমুজে বিস্ফোরিত দুই তেল ট্যাংকার | নৌ-মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের অভিযোগ আইআরজিসির
২১ ঘন্টা আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তি | মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান
১ দিন আগে
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ
২ দিন আগে