লগইন
সুন্দর জীবনের জন্য স্কাউটিং
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ | ০১:০০ রাত ৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মুজিবনগরে চতুর্থ কাব ক্যাম্পুরীর উদ্বোধন | সুন্দর জীবনের জন্য স্কাউটিং

‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে শুরু হয়েছে চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬। বাংলাদেশ স্কাউটস মুজিবনগর উপজেলা শাখার আয়োজনে চার দিনব্যাপী এই ক্যাম্পুরীর উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে। উপজেলার ভবেরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পুরী আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ স্কাউটস মুজিবনগর উপজেলা শাখার কমিশনার এবং চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর চিফ রুথ ছবি বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরীর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব বলেন, স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম জাগ্রত করে। শৈশব থেকেই স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত থাকলে শিশুরা আত্মনির্ভরশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে স্কাউটিং শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও যোগ করেন, বর্তমান প্রজন্মকে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং কার্যক্রমের কোনো বিকল্প নেই। স্কাউটদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দিন আল আজাদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা সম্পাদক আবুল হোসেন, মুজিবনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং ভবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস মুজিবনগর উপজেলা শাখার কোষাধ্যক্ষ গোলাম ফারুক।

এই চার দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে কাব স্কাউটরা অংশগ্রহণ করছে। ক্যাম্পুরীতে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম, দলগত অনুশীলন, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি নানা শিক্ষামূলক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি স্কাউটিং আন্দোলনকে আরও সম্প্রসারিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুন্দর জীবনের জন্য স্কাউটিং

২২ মিনিট আগে
সুন্দর জীবনের জন্য স্কাউটিং

আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

এক বিশ্লেষণ

২ ঘন্টা আগে
এক বিশ্লেষণ

ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা :  মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

৫ ঘন্টা আগে
১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।