নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আলমডাঙ্গায় মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশ ও শোডাউন অনুষ্ঠিত হয়। সমাবেশে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার পতনের পর পালিয়ে যাওয়া শাসকগোষ্ঠীর পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির নেই। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না। তিনি শেখ হাসিনাকে আদালতে আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ও সুশৃঙ্খল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালতবিষয়ক সম্পাদক দারুস সালাম, গাংনী-আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি শফিউল আলম বকুল।
এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থাপনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার
১ ঘন্টা আগে
এক বিশ্লেষণ
২ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২
৫ ঘন্টা আগে