লগইন
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ | ০৮:০১ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলার সূত্র ধরেই বর্তমান ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে।

অ্যাডভোকেট এনামুল হক নিলু সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি পূর্বেও একই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ নভেম্বরের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার চেষ্টা এবং জনগণের জানমালের ক্ষতির চেষ্টাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুন্দর জীবনের জন্য স্কাউটিং

২২ মিনিট আগে
সুন্দর জীবনের জন্য স্কাউটিং

আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

এক বিশ্লেষণ

২ ঘন্টা আগে
এক বিশ্লেষণ

ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা :  মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

৫ ঘন্টা আগে
১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।