লগইন
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ | ১০:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

ঝিনাইদহে এক নারীর করা মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত নেতা এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা আজিজুর রহমান। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে তিনি এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে আজিজুর রহমান উল্লেখ করেন, গত ৭ অক্টোবর ঘটক মিজানুর রহমানের মাধ্যমে আরাপপুর সোনালীপাড়ার বাসিন্দা শারমিন তানিয়া নামের এক নারীর বিয়ের প্রস্তাব পান তিনি। পরবর্তীতে ১০ অক্টোবর মকবুল প্লাজার একটি রেস্টুরেন্টে ছেলেসহ উপস্থিত থেকে তিনি ওই নারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ২২ অক্টোবর ওই নারীর বাড়িতে গিয়ে স্বজনদের সাথে কথা বলে দুই পক্ষের সম্মতিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং কেনাকাটাও করা হয়।

তবে ঢাকা থেকে আজিজুর রহমানের সন্তানরা বাড়িতে ফেরার পর বিষয়টি নিয়ে আলোচনা হলে তারা বিয়েতে আরও কিছু সময় নেওয়ার মতামত দেন। বিষয়টি ওই নারীর মামাকে জানিয়ে দেওয়া হয়। অভিযোগ করে আজিজুর রহমান জানান, এরপর থেকেই শারমিন তানিয়া তাকে নানাভাবে হুমকি দিতে শুরু করেন। বিয়ে না করলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক বিয়ে করা, সন্তানসহ তাকে বাড়ি থেকে উচ্ছেদ ও এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর তিনি ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে শারমিন তানিয়া তার বাড়ির সামনে আসেন। সেখানে ঘরবাড়ি দখলের চেষ্টা, মূল ফটক ভাঙচুর, অশালীন গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের উপস্থিতিতে তার বিরুদ্ধে ধর্ষণের বানোয়াট ও মিথ্যা অপবাদ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে সরিয়ে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে আজিজুর রহমান বলেন, এসব অপপ্রচারে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনাটির সঠিক তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুন্দর জীবনের জন্য স্কাউটিং

২২ মিনিট আগে
সুন্দর জীবনের জন্য স্কাউটিং

আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

এক বিশ্লেষণ

২ ঘন্টা আগে
এক বিশ্লেষণ

ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা :  মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

৫ ঘন্টা আগে
১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।