সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের বাঁক সরলীকরণ | ৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্পের কাজে গতি আনতে ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে বসন্তপুর ও রামজয়পুর এলাকায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ঘরবাড়ি, দোকানপাটসহ মোট ৩২টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একইসাথে, উচ্ছেদকৃত স্থাপনার অবশিষ্ট অংশ এবং ওই জমিতে থাকা গাছপালা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে মোট ৭ জন ব্যবসায়ী অংশ নেন এবং ৩২টি স্থাপনা ৪ লাখ ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুজ চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সওজের উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর এবং হাসান আল মামুনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্পের কাজ দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই জমিগুলো আগে অধিগ্রহণ করা হয়েছিল। প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা অপরিহার্য ছিল, যার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।