১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা
শরিফুল ইসলাম রোকন : প্রিয় শিক্ষিকার বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়ল কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ ১০ বছর ৩ মাস ১৪ দিনের মায়া, ভালোবাসা আর স্মৃতির বন্ধন ছিন্ন করে বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগ দিতে বিদায় নিতে হলো শিক্ষক মাসুদা খাতুনকে। এ সময় শিক্ষার্থীদের কান্না ও আবেগঘন দৃশ্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
শিক্ষক মোছা. মাসুদা খাতুন বামানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মজীবনের প্রথম কর্মস্থলে টানা ১০ বছর ৩ মাস ১৪ দিন দায়িত্ব পালন করেন। বদলিজনিত কারণে তিনি ২ নম্বর হারদী ইউনিয়নের কুয়াতলা মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
দীর্ঘদিনের পরিচিত বিদ্যালয়, সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। বিদায়বেলায় শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরে। কেউ জড়িয়ে ধরে, কেউ অশ্রুসিক্ত চোখে শেষবারের মতো বিদায় জানায়। শিক্ষার্থীদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষিকাও।
একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে, শিক্ষকতা শুধু পাঠদানের দায়িত্ব নয়; এটি ভালোবাসা, মমতা ও আত্মিক সম্পর্ক গড়ে তোলার এক অনন্য বন্ধন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ
১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
১৪ ঘন্টা আগে