আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ বাড়াতে আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আইলহাঁস ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ডায়েরি, স্কুলব্যাগ ও ফুটবল তুলে দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।
আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে। অন্যদিকে খেলাধুলা তাদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, খেলাধুলা এবং নৈতিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডু, উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান রেজা।
ইউনিয়ন পরিষদের সচিব মুছাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউর রহমান, শামীমা আক্তার, কহিদুল ইসলাম, বাদিউল ইসলাম, ফয়েজ উদ্দিন, খাইরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও ইয়াকুব আলী, ঘোলদাড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ইউপি সদস্য লিটন মোল্লা, টিটন আলী, শামীমুজ্জামান, রংপতি খাতুন ও রিনা খাতুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ
১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
১৪ ঘন্টা আগে