সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি ভবনে অভিযান চালিয়ে তাঁকে হেফাজতে নেওয়া হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নুরুল ইসলাম নাহিদ পরিবারসহ ওই বাসায় বসবাস করছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ রয়েছে। আটক করার পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আনীত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি যাচাই-বাছাই কার্যক্রম চলছে।
উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর এ পদে দায়িত্ব পালন করেন।