সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আযম খানের সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন
জনতার দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আযম খানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (১৬ নভেম্বর) প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমানের নিবিড় তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আযম খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তাঁর পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়েছে।
একই সাথে, দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। তাঁদের নিজ নিজ অবস্থান থেকে আযম খানের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে। দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।