বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার
মাদক ব্যবসার অভিযোগে বাবা-মায়ের নাম আগে থেকেই পুলিশের খাতায়। এবার সেই পথেই হাঁটতে গিয়ে মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেফতার হলেন ছেলে তুষার আলী (২৩)। তাঁর নিকট থেকে ৫২ পিস ইয়াবা, ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে আলমডাঙ্গা উপজেলা পরিষদ গেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতার তুষার আলী আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মণ্ডলপাড়ার মুরাদ ও রুপালি খাতুনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর বাবা ও মায়ের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পরিবারের এমন পটভূমির মধ্যেই তুষার নিজেও দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এলাকায় মাদক বিক্রির সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে আলমডাঙ্গা থানার এসআই মেহেদী হাসান ও এএসআই জামির আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা পরিষদ গেটের সামনে মাদক বিক্রির অভিযোগে তুষারকে আটক করে। পরে জনসম্মুখে তাঁর দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা, ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৫০ টাকা উদ্ধার করে।
একই পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলার তথ্য সামনে আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, একটি পরিবারে একের পর এক সদস্য মাদক কারবারে জড়িয়ে পড়লে তার প্রভাব থেকে তরুণ প্রজন্মকে কীভাবে রক্ষা করা সম্ভব? মাদকের এমন বিস্তার রোধে শুধু গ্রেফতার নয়, মাদক কারবারের সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযান : আহমেদ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা
৭ ঘন্টা আগে